সারাদেশে ২৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বিজিবিরাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের নিরাপত্তায় মঙ্গলবার মোট ২৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।’

মোহসিন রেজা বলেন, ‘ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১০৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।’

এ ছাড়া আরও ৭৩ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মানিক

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G