সীমান্তে বাংলাদেশিকে আটক করলো বিএসএফ

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

bsf2_52522লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে বুধবার ভোরে রুহুল আমীন(১৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। রুহুল আমীন উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাগ নজরুলের বাড়ি এলাকার হারুনুর রশীদের ছেলে।

তিনি দাবি করেন, রুহুল আমীন মানসিক ভারসাম্যহীন। ভুল করে সীমান্ত পার হতে গেলে বিএসএফ তাকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৮৪০ নম্বর মেইনপিলার এলাকার ৩ নম্বর সাবপিলার থেকে ওই যুবককে বিএসএফ আটক করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার মোহন লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G