ইবি আবারও বন্ধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবারও বন্ধ ঘোষণা করা হলো । ক্যাম্পাসে সহিংসতার আশঙ্কায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
একই সঙ্গে শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা শেষে ইবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ।
প্রসঙ্গত, এর আগে ছাত্র নিহতের ঘটনার জেরে গেলো বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি।
নিউজ ডেস্ক
























