টেলিভিশনে প্রথম নারী প্রযোজক নায়লা

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

 

protikhon-Naylaঢাকা:  সম্প্রতি নির্বাহী প্রযোজক হিসেবে বেসরকারি টেলিভিশন ইন্ডেপেনডেন্ট এ যোগ দিয়েছেন নায়লা পারভীন পিয়া । বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ইতিহাসে এই প্রথম কোনো নারী নির্বাহী প্রযোজকের দায়িত্ব পেলেন।

নায়লা পারভীন পিয়া এ ব্যাপারে  জানান, নতুন দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে সকলের সহযোগিতা চান। ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের সংবাদকে আরো সহজসাধ্য ও  গতিশীল করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পিয়া গণমাধ্যম কর্মী, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে দোয়া চেয়েছেন।

প্রথম কর্মস্থল হিসেবে নায়লা পারভীন পিয়া একুশে টেলিভিশনে কাজ করেন। একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানে গবেষণা ও প্রতিবেদনের কাজ দিয়ে মিডিয়া জগতে কাজ শুরু করেন পিয়া। এরপর একই টেলিভিশনে প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেন। পরবর্তীতে যমুনা টেলিভিশনে কাজ করেন একই পদে। এরপর ইন্ডেপেনডেন্ট টেলিভিশনে যোগ দেন সহযোগী প্রযোজক হিসেবে। সেখানেই দু’দফা পদোন্নতি পান তিনি। প্রযোজক থেকে জ্যেষ্ঠ প্রযোজক হন।এবং সবশেষে কর্তৃপক্ষ পিয়াকে নির্বাহী প্রযোজক হিসেবে পদোন্নতি দিল।

নতুন পদে ইতোমধ্যে কাজও শুরু করেছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G