দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে যুবক নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

রাঙ্গামটিরাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি খামারপাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে এক যুবক নিহত হয়েছেন। তার নাম বাবু গুলা চাকমা (২৪)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় মানিকছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও কিছু গুলির খোসা উদ্ধার করে।

অপরদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপিডিএফ নেতা মিল্টন চাকমা গণমাধ্যমকে জানিয়েছেন, রাতে আমরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে যোগ দিয়ে বাড়ি ফিরে আসছিলাম। এমন সময় জেএসএস রাঙ্গামাটির দিক থেকে একটি সিএনজিতে করে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। এ সময় ব্রাশ ফায়ার করলে আমি কোনো রকমে পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে যাই। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আমার সাথে থাকা বাবু চাকমা গুলিবিদ্ধ হন। পরে সিএনজিটি আবারো রাঙ্গামাটির দিকে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে বাবু চাকমাকে মৃত অবস্থায় পায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু ইমতিয়াজ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল অস্ত্রধারী খামার পাড়া এলাকায় এসে অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলে বাবু চাকমা নিহত হন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G