দেশকে অকার্যকর করার চেষ্টা হচ্ছে

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadদেশকে ধ্বংস ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে সাভারের ভাকুর্তায় ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, খালেজা জিয়া আন্দোলনের নামে দেশকে মেধাশূন্য করতে স্কুলগুলো পুড়িয়ে দিচ্ছে ও সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে।

দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও চোরাগোপ্তা হামলার মাধ্যমে যে সহিংসতা চালানো হচ্ছে, তার সঙ্গে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইন সবার জন্যই সমান, কাউকে ছাড় দেওয়া হবে না।

ভাকুর্তা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G