নাঙ্গলকোটে গুলিবিদ্ধ দুই জামায়াত নেতা আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Arrest_7কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লদুয়া এলাকা থেকে ১২টি ককটেল ও একটি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার দোলখার এলাকার রাম মজুমদার বাড়ির বাসিন্দা জামায়াত নেতা বেলায়েত হোসেন (৪৫) ও একই এলাকার রাম পন্ডিত বাড়ির আব্দুল হাদির ছেলে শিবির নেতা বেলাল হোসেন (২৮)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, লদুয়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই দু’জনকে আটক করা হয়।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G