বাসচাপায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accident3বাসচাপায় এস.এ সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম শাকিল (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাকিলের বাড়ি উপজেলা সদরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুমিল্লার দেবিদ্বার সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুগন্ধা পরিবহনের একটি বাস শাকিলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুগন্ধা পরিবহনের বাস ও চালককে আটক করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G