বেসরকারি বিশ্ববিদ্যালয়: শর্তপূরণে ব্যর্থ হলেই ব্যবস্থা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

nahid_78944_0

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো এখনো যে বিশ্ববিদ্যালয়গুলো বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. মুনতাসির প্রমুখ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে দুই হাজার ৮৯৪ জনকে সনদ দেয়া হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রাণ গোপাল দত্ত।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্ত বাস্তবায়নের কথা বলা হয়েছিল, তা অনেকেই বাস্তবায়ন করলেও কিছু প্রতিষ্ঠান তা করেনি বা করতে ব্যর্থ হয়েছে।তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো প্রকারের ছাড় দেয়া হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশকে আরো আধুনিক করতে শিক্ষার্থীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা হবে। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। এখন আর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আলাদা করে দেখা হয় না। আজকের শিক্ষার্থীরাই আগামীদিন দেশের নেতৃত্ব দেবে। যারা আজ সমাবর্তন গ্রহণ করেছেন তারা তাদের অর্জিত জ্ঞান দেশের স্বার্থে কাজে লাগাবে বলে আমার বিশ্বাস।’

 

প্রতিক্ষণ/এডি/বেলাল

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G