ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.          

download (3)শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

 সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১৩ পয়সা । আর নেট অ্যাসেট ভ্যালু  (এনএভি) হয়েছে ২৭ টাকা ১৩ পয়সা।

এ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। ২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৩ টাকা  ২০ পয়সা।

উল্লেখ্য, ব্যাংকিং খাতের এ কোম্পানিটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G