মসজিদের ছাদ ধস, উদ্ধার ৬

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

chad dhosরংপুরে নির্মাণাধীন একটি মসজিদের দ্বিতীয় তলার ছাদ ধসের ঘটনা ঘটেছে।

ঘটনার পর পরই ছয়জন শ্রমিককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ছাড়া ছাদের নিচে আরো ১০ থেকে ১২ জন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, শ্রমিক এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

রোববার দুপুর সোয়া একটার দিকে শহরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

মসজিদে কর্মরত শ্রমিক ফুলমিয়া জানান, রোববার দুপুর সোয়া একটার দিকে আলমনগর মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় বাইরের দুটি পিলার ধসে পড়ে। এর পর পরই নির্মাণাধীন ছাদটি একতলার ওপর ধসে পড়ে।

এ সময় ছয় শ্রমিককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ছাদের নিচে আরো ১০ থেকে ১২ জন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার পর পরই খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, শ্রমিক এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

তবে কী কারণে পিলারসহ ছাদ ধসে পড়লো, তা এখন পর্যন্ত জানা যায়নি।

প্রতিক্ষণ /এডি /মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G