রাজধানীতে ট্রাক উল্টে ২ জন নিহত

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

truck olteনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ:

রাজধানীর গাবতলীতে পণ্য বোঝাই ট্রাক উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। অপর দিকে আহত হয়েছেন আরো ৩ জন

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সোবাহান বেপারী (৪৫), সাঈদুল ইসলাম (৪২) নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, পণ্য বোঝাই ওই ট্রাকটি রাস্তার আইল্যান্ডের উপর উঠে উল্টে যায়।

দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, শেষ রাতের দিকে গাবতলী বাস টার্মিনালের বিপরীতে আল্লারদান হোটেলের সামনে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ওই ট্রাকের উপরে থাকা কয়েকজন শ্রমিক সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জমির 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G