রোববার লক্ষ্মীপুরে বিএনপির হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

images

লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ছুট্টোকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল রোববার হরতাল ডেকেছে বিএনপি।

শুক্রবার রাত নয়টায় বিষয়টি প্রতিক্ষণকে নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু।

বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিকে পুলিশ হয়রানীমূলক গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছে।

১১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাঁখারী পাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানকে (ছুট্টো) তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G