এই সাদা-লালের বিশেষত্ব সম্পর্কে অনেকে মনে করেন, লাল হলো শক্তি আর উৎসবের প্রতীক আর সাদা প্রতিনিধিত্ব করে পবিত্রতার। অঞ্জলি দানের সময় ভক্তের একাগ্র মানসিক শক্তির যোগ এবং পুরো প্রক্রিয়ার ধর্মীয় পবিত্রতা মিলেমিশে উঠে আসে পোশাকে। তবে সর্বজনীন দুর্গোৎসব মোট পাঁচ দিনের হওয়ায় ঐতিহ্য রক্ষার সঙ্গে সঙ্গে ইচ্ছেমতো ফ্যাশনেবলও হয়ে ওঠা যায়। উৎসব সব সময়ই রঙিন।
..বিস্তারিত