শিবিরের হরতাল প্রতিরোধ করবে গণজাগরণ মঞ্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Imran_h_Sorkerbg_banglanews_309335639ছাত্রশিবিরের ডাকা রোববারের (০৮ ফেব্রুয়ারি) হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ‘মুক্তির অভিযাত্রা’ শোভাযাত্রা শেষে শাহবাগে ফিরে এসে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদিদের মদদপুষ্ট শিবিরের ডাকা হরতাল প্রতিহত করা হবে। সেই সঙ্গে গণজাগরণ মঞ্চ রোববার হরতালবিরোধী অবস্থান কর্মসূচিও পালন করবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে রাস্তাঘাট অচল করে দেওয়া হবে।
এছাড়া তথাকথিত রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশের শত্রু বলেও উল্লেখ করেন ডা. ইমরান। আর এ সব শত্রুকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G