সাভারে দুশতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

workerসাভারে একটি তৈরি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে রাজফুলবাড়িয়া এলাকায় এ কে এইচ নামের পোশাক কারখানায় এ গণঅসুস্থতার ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

শ্রমিকরা জানান, রোববার সকালে কারখানায় এসে শ্রমিকরা কাজে যোগদানের পর একে একে অসুস্থ হতে থাকেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত রিকশা-ভ্যান ও বাসে করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শতাধিক শ্রমিক ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ড. আনোয়ারুল কাদের নাজিম জানান, একযোগে এত শ্রমিক চিকিৎসা নিতে আসায় চিকিৎসক-সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।

কারখানার পরিচালক সাদুল্লা সাজু জানান, অসুস্থ হওয়ার মতো কারখানায় কিছু ঘটেনি। বিষয়টি মনস্তাত্ত্বিক হতে পারে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G