হবিগঞ্জে মা’সহ ২ সন্তানের মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

llllllহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে দুই সন্তানসহ মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বড়বখৈল গ্রাম থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম জানা যায়নি।

তবে তারা মা-সন্তান এটা নিশ্চিত হওয়া গেছে। দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, অজ্ঞাত কারণে রুমেনা বেগম তার দুই সন্তান মুসলিমা আক্তার ও মুসা মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে হত্যা করে। পরে ভোর বেলায় রুমেনা বেগম নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের উপর ভিত্তি করে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে শিশু মুসা মিয়া (৬) ও মুসলিমা বেগমের (৫) মৃতদেহ উদ্ধার করে। পরে বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মা রুমেনা বেগমের (৩৫) মৃতদেহ পাওয়া যায়।

ঘটনার পর থেকে রুমেনার স্বামী সৈয়দ উদ্দিনকে (৪৩) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

স্বামী সৈয়দ খুন করে পালিয়ে গেছে নাকি ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি লিয়াকত আলী জানিয়েছেন।

এই ঘটনার সঙ্গে অন্য কারও হাত রয়েছে কি না সে ব্যাপারটিও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মানিক

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G