মাগুরায় দগ্ধ আরও ১ জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nnnnnমাগুরার মঘীরঢালে বালুর ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ শাকিল মোল্লা (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ হামলায় এ নিয়ে মোট দুজনের মৃত্যু হলো। গুরুতর দগ্ধ রওশন আলী বিশ্বাসকে (৩৫) ঢামেক হাসপাতালে নিয়ে আসার পথে শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ৭ জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাকিলের শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

অন্য দগ্ধ শ্রমিকরা হলেন- নাজমুল হোসেন (২৫), ইলিয়াস আলী (৩৫), মো. মতিন (৩০), আরব আলী (২৫), ফারুক আহম্মদ (৪০), ইমরান (৩২) ও ইয়াদুল ইসলাম (৪৮)। এর মধ্যে ট্রাকচালক ইমরান আলীর বাড়ি ফরিদপুরের কামারখালি, আর মৃত  শাকিল সহ ৭ জনের বাড়ি মাগুরার সদর উপজেলার মালিগ্রামে।

এর আগে শনিবার রাত ৮ টার দিকে বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে ৯  শ্রমিক দগ্ধ হন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান, পেট্রোলবোমায় দগ্ধদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G