রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৩:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৭ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট

10917303_1043387342344544_985926980485443113_nবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শনিবার তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শক্রুবার রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে রিজভীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রিজভীর খোঁজখবর নিতে কেবিনে যান হাসপাতালের সেবিকা লাবনী। তিনি সেখানে গিয়ে দেখেন, রিজভী কেবিনে নেই। এরপর পুরো হাসপাতাল খুঁজেও তাকে পাওয়া যায়নি। তখন থেকেই অগোচরে ছিলেন বিএনপির এই নেতা।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G