কুমিল্লায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

comillaকুমিল্লায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের বেলায়েত আলীর ছেলে সেলিম মিয়া (৪৫)।

শনিবার রাত সোয়া একটার দিকে সেলিমের থাকার ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই শাহ কামাল আকন্দ ও এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেলিম মিয়ার ঘরে শনিবার রাত সোয়া ১টার দিকে অভিযান চালায়। এসময় তার ঘরে থাকা সুকেস থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে নেয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঞ্জুরুল আরও বলেন, সেলিম দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে তার উপর নজরদারির এক পর্যায়ে তাকে আটক করা হয়।

প্রতিক্ষণ /এডি /কেরামত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G