দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

truckদিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় ২ সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদপুুর কলেজ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিরামপুর শহরের ধেলুপাড়া গ্রামের তাছির উদ্দিনের পুত্র মিল্লুর রহমান মিলু (৪৮) ও অফিল উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৮)। নিহতরা সম্পর্কে আপন চাচা ও ভাতিজা। তারা পেশায় কাঠ মিস্ত্রী।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সকাল সাড়ে ৭ টার দিকে বাইসাইকেল যোগে বিরামপুর উপজেলা শহরে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। ট্রাকচাপায় চাচা মিল্লু ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ভাতিজা আনোয়ার হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G