প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

motiur দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মানহানির মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনের আদালতে বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী এ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘মঙ্গলবার দৈনিক প্রথম আলো পত্রিকায় বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল কালামের জামিন সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে আমাকে ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান দিপুকে জড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই প্রতিবেদনে আমাদের বক্তব্যও ছাপানো হয়। অথচ আমাদের কোনো বক্তব্য নেওয়াই হয়নি।’

প্রতিক্ষণ /এডি/সেলিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G