চট্টগ্রামে রোববার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

1421841246চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতালে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রোববার চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে যুবদল-ছাত্রদল।

 শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়,  মহানগর যুবদল এবং মহানগর, উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী ও ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডা. শাহাদাত হোসেনকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ডা. শাহাদাতের চেম্বারে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে রোববার মহানগরসহ চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

 প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G