নোয়াখালীতে ছাত্রী সংস্থার পাঁচ কর্মী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

full_2126382010_1423549066নোয়াখালীর জেলা শহর মাইজদীর ল-ইয়ার্স কলোনির একটি বাসায় গোপন বৈঠক চলাকালীন ইসলামী ছাত্রী সংস্থার ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে সংবর্ধনা লেখা সম্বলিত একটি প্লেকার্ড, ইসলামের আদর্শ, আল্লাহর দিকে আহ্বান, শিক্ষা সাময়িকীসহ বিভিন্ন প্রচারণামূলক লিফলেট জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার সোনাইমুড়ী উপজেলার বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), কাশিপুরের এটিএস সাদেকের মেয়ে তাসনুভা মেহেরীন (১৫), সদর উপজেলার ফতেপুর গ্রামের অহিদুল ইসলামের মেয়ে নাফিসা ইসলাম (১৬), রতনপুর মাজুরুল ইসলামের মেয়ে নাদিরা ফেরদৌস (১৭) ও হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বোরহানুল ইসলামের মেয়ে মাহমুদাতুল ইসলাম (১৮)।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন প্রচরণামূলক লিফলেট ও ব্যানার জব্দ করা হয়ছে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G