পুঁজিবাজারেও বিদেশি হত্যাকন্ডের প্রভাব

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

DSE-new-CSE-2দেশে অল্প সময়ে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় উভয় শেয়ারবাজারে সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।
এ ঘটনার পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন ঘটেছে। এসব হত্যাকাণ্ডের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ারবাজার বিমুখ হচ্ছেন বলে জানান বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। একইসঙ্গে দেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা লক্ষ্য করা গেছে।

তবে এ পরিস্থিতি চলতি সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে বলে আশাবাদী শেয়ারাবাজার সংশ্লিষ্টরা।

গত এক সপ্তাহের বাজার বিশ্লেষণ করে দেখে যায়, পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই সূচকের পতন ঘটেছে। বাকি দুই কার্যদিবস নামমাত্র সূচক বেড়েছে। সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক।

সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭৫ পয়েন্ট। এ পতনে সূচক ফের ৪৮০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। ৪৮৫৬ পয়েন্ট দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হলেও সপ্তাহ শেষে তা ৪৭৮১ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসই-৩০ সূচকের ৩৫ পয়েন্ট ও শরিয়াহ সূচকের ৩২ পয়েন্ট পতন হয়েছে।

ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ শতাংশ। সপ্তাহে ৫ কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৯৪ লাখ টাকা। মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২২১টির ও অপরিবর্তিত ছিল ১৫টির দর।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৫ হাজার ৯১৭ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ১৪৭ কোটি টাকায়। সপ্তাহ শেষে বাজার মূলধন কমার হার ২.৩১ শতাংশ।

পুঁজিবাজার পরিস্থিতি প্রসঙ্গে কথা হয় ডিএসইর পরিচালক ও প্রাক্তন প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী বলেন, ‘প্রথম রাজধানীতে ইতালির নাগরিক হত্যাকাণ্ড বিছিন্ন মনে হলেও জাপানের নাগরিক হত্যার ঘটনায় তা পরিকল্পিত মনে হচ্ছে। এ হত্যার ঘটনায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে।বিদেশি বিনিয়োগকারীরা নিরাপত্তার কারণে বাজার বিমুখ হচ্ছেন।’

চলতি সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

বিদেশি হত্যার প্রভাব সরাসরি পড়ছে বলে মনে করেন বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘এ কেন্দ্রিক একটা গুজব বাজারে ছড়িয়ে পড়েছে। মূলত সেই কারণেই বিদায়ী সপ্তাহ অনেকটাই খারাপ গেছে।’

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন পুঁজিবাজার বিশ্লেষকরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G