রাজনীতি থেকে সরাতেই রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

4_13180বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে। সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায়।’ খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা রাজনৈতিক পরিহাস ছাড়া আর কিছুই নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের টনক নড়ে যায়। এজন্য তাকে কারাগারে নেয়ার পাঁয়তারা চলছে। এর মাধ্যমে সরকার বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে সরাতে চায়।’

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিলেন তাতে রাষ্ট্রদ্রোহিতার চিহ্নমাত্র ছিল না।’

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G