অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে: গভর্নর

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

atiyarদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (দ্বিতীয় ব্যাচ) সমাপনী এবং ২০১৫-এর প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিউর রহমান বলেন, ‘যে মুহূর্তে আমরা সফলতা পেতে শুরু করেছি, সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মুদ্রানীতিতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন ব্যাহত হবে।’

তিনি বলেন, ‘আমরা নতুন মুক্তিযুদ্ধ করছি। আর সে যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ। বাংলাদেশ ব্যাংক এ যুদ্ধে নিয়োজিত রয়েছে। আমি চেষ্টা করেছি কেন্দ্রীয় ব্যাংককে সনাতন ধারণা থেকে বের করে নতুন ধারায় আনার। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে অনুসরণ করছে। কারণ ব্যাংক নিয়ে আমরা শুধু নিজেরা স্বপ্ন দেখছি না, বিশ্বকে স্বপ্ন দেখাচ্ছি।’

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মো. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G